ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরের বুল্লায় চেয়ারম্যান প্রার্থী বশির মিয়ার ঘোড়া প্রতীকের পক্ষে গণজোয়ার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী সমাজ সেবক গরীবের বন্ধু জনাব মোঃ বশির মিয়া এর ঘোড়া প্রতীকের পক্ষে গণ-জোয়ার সৃষ্টি হয়েছে।

বুল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়াড ও গ্রামের বসবাসরত ছোট বড়, পুরুষ-মহিলা সবারই মুখে মুখে শুধু মোঃ বশির মিয়া এর ঘোড়া প্রতীকের জয় জয় কথা শোনা যাচ্ছে।

বুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মা-বোনেরা জবাব মোঃ বশির মিয়াকে একটা নজর দেখার জন্য ইচ্ছা প্রকাশ করে। তারা বলে আমরা একবার আমাদের পছন্দনীয় প্রার্থীকে দেখতে  চাই। যখন বশির  মিয়া বিভিন্ন স্থানে তাদের সাথে দেখা করতে যান তখন মহিলারা বলেন ইনশাহ আল্লাহ এ বছর আপনার বিজয় হবে।

মোঃ বশির মিয়া বলেন - আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি যে বেতন পাবো সেটাও গরীব অসহায়দের মাঝে দান করে দিব। বশির মিয়া আরো বলেন -আমি আপনাদের খেদমত করতে চাই, আপনারা আমাকে সে সুযোগটি করে দেন।

ads
ads
ads

Our Facebook Page

↑